হোম > বিশ্ব

ইরানে নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশসহ নিহত ৪

আতিকুর রহমান নগরী

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ ঘটে।

জাহেদান–ফাহরাজ সড়কে সংঘটিত ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য এবং একজন সাধারণ বেসামরিক ব্যক্তি নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান