হোম > বিশ্ব

এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির চুক্তি

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

কৌশলগত সম্পর্ক আরো সুদৃঢ় করতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এরমধ্যে রয়েছে বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি। মঙ্গলবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে এসব চুক্তি সই হয়। খবর আরব নিউজের।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব এগিয়ে নেয়ার জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ । তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

এছাড়া বৈঠকে অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি এবং স্মারকলিপিও সই হয়। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানিসংক্রান্ত একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তির বিস্তার রোধ-সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সংগতি রেখে কয়েক দশকের জন্য শতকোটি ডলারের পারমাণবিক জ্বালানি অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির একটি প্যাকেজও অনুমোদন করেছেন, যার মধ্যে সৌদি আরবে অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি-সংক্রান্ত চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

আরএ

যুদ্ধের ক্ষতি সত্ত্বেও পারমাণবিক আলোচনায় আত্মবিশ্বাসী ইরান

ইরান যুদ্ধের ধাক্কায় স্থায়ীভাবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

ইরান গর্ব ও মর্যাদার প্রতীক: হিজবুল্লাহ

লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৮২৬, বাস্তুচ্যুত ১০ লাখের বেশি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহত ১ হাজার ২৬৫, আহত ২ হাজার ৮০০

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার