হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৫

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি হামলায় দুই প্যারামেডিকসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার অর্ধশতাধিক হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি বিমান বাহিনী টায়ার জেলায় ২৩টি হামলা চালিয়েছে। এর লক্ষ্যবস্তু ছিল টায়ার, আল-মানসুরি, শ্রীফা, আরজুন ও আল-বাজুরিয়াহ।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, তাইর দেব্বায় এক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। আল-মানসুরিতে আরেকটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নাবাতিয়াহ জেলায় ১২টি হামলা চালানো হয়েছে।

আনাদোলুর তথ্যমতে, জেবচিতে একটি হামলায় লেবাননের এক সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন। দেইর আল-জাহরানিতে আরেকটি হামলায় একটি বাড়িতে নিহত হয়েছেন দুজন।

নাবাতিয়ায় আরেক হামলায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয় একটি বেসামরিক প্রতিরক্ষা দল। এতে দুজন প্যারামেডিক ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স