হোম > বিশ্ব

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে: মানবাধিকার সংস্থা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

৮ জানুয়ারী, ২০২৬ তারিখে ইরানের কেরমানশাহে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছে। ডিসেম্বরের শেষের দিকে ব্যর্থ অর্থনৈতিক নীতির বিরুদ্ধে তেহরানের গ্র্যান্ড বাজারে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, যা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। (ছবি: এএফপি)

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। রোববার (১১ জানুয়ারি) সংস্থাটি এই তথ্য প্রকাশ করে।

এই পরিসংখ্যান এমন এক সময়ে সামনে এলো, যখন বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

২০২২ সালের পর ইরানে এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন বলে মনে করা হচ্ছে। চলমান বিক্ষোভ দেশটির শাসকগোষ্ঠীর জন্য নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। খবর রয়টার্সের।

এইচআরএএনএ জানায়, ইরানের ভেতরে ও বাইরে থাকা তাদের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে গত দুই সপ্তাহে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংস্থাটি দাবি করেছে।

ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বৃহস্পতিবার থেকে ইরান সরকার প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির ভেতরের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এসআর

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’