হোম > বিশ্ব

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পূর্ব উপকূল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দুই মাসের মধ্যে প্রথমবারের মতো দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। এমন সময় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো, যখন চীন সফরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদন দেয়ার পর, উত্তর কোরিয়া সেবশেষ নভেম্বরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ঐতিহাসিক সম্মেলনের আগে এই উৎক্ষেপণ করা হলো। পাঁচ বছরের মধ্যে এটিই হবে প্রথম এ জাতীয় সম্মেলন, যেখানে অর্থনৈতিক নীতি এবং প্রতিরক্ষা পরিকল্পনা তুলে ধরা হবে।

এই বৈঠকের প্রস্তুতি হিসেবে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য অতিরিক্ত কারখানা নির্মাণের নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানিয়েছে, কিম অস্ত্র উৎপাদনের একটি কারখানা পরিদর্শন করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, সফরকালে তিনি বর্তমান উৎপাদন ক্ষমতা ২৫০ শতাংশ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চ্যালেঞ্জে ইরান

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে ট্রাম্প আমাকে সঙ্গী করতে চান: নেতানিয়াহু

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়েছি, আবারো চালাব: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত