হোম > বিশ্ব

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাকটি বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। ফেসবুকে করা পোস্টে একথা জানিয়েছে আগাদেজ গভর্নরেট।

বিবৃতিতে বলা হয়, মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে তাদের বহনকারী ট্রাক বিকল হয়ে যায়। তাদের কাছে থাকা পানি শেষ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও (৫০ মাইল) বেশি পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে পানি পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়। আসামাকা নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সংযোগস্থল এবং এটি মালি সীমান্তেরও কাছাকাছি।

গভর্নরেট জানায়, ‘ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু যানবাহনটি মেরামত করতে পারেননি। যাত্রীরা এক প্রতিকূল পরিবেশে আটকা পড়েন। সেখানে চরম তাপদাহ ও পানির অভাবে তাদের বেঁচে থাকাকে অত্যন্ত কঠিন হয়ে পড়ে।’

তবে দুজন ব্যক্তি পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে নিকটবর্তী একটি পানির উৎসের কাছে পৌঁছাতে পেরেছিলেন। সেখান থেকে আসামাকায় গিয়ে তারা কর্তৃপক্ষকে খবর দেন। কর্তৃপক্ষ জানায়, নিহতদের গণকবরে দাফন করা হয়েছে।

সূত্র: ফ্রান্স২৪

আরএ

রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া

প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের

জাতিসংঘের মহাসচিব নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক শক্তিগুলোর তীব্র বিরোধ

চীনকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন

কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হোসে মারিয়া নেভেস

হুথিদের দখলে বাব আল-মান্দেব প্রণালি

হালাল খাবার বিক্রিতে অস্বীকৃতি, লন্ডনে ভারতীয় রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ

‘তোমাদের খুঁজে বের করা হবে’, ২ মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

দক্ষিণ চীন সাগর নিয়ে মতপার্থক্য, চুক্তি চূড়ান্ত হয়নি আসিয়ান সম্মেলনে