হোম > বিশ্ব

ভেনেজুয়েলা নিয়ে উদ্বিগ্ন পোপ লিও বললেন স্বাধীনতার কথা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর দেশটিতে উদ্ভূত পরিস্থিতি উদ্বেগভরে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন পোপ লিও। তিনি তার বক্তব্যে ভেনেজুয়েলাকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার আহ্বান জানিয়েছেন ।

রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিয়ে প্রথম আমেরিকান পোপ লিও বলেন, ভেনেজুয়েলার সংবিধানে যেমন উল্লেখ রয়েছে, তেমনভাবেই মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা জরুরি। তিনি সহিংসতা পরিহার করে ন্যায়বিচার ও শান্তির পথে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

পোপ বলেন, ‘দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি সহিংসতা কাটিয়ে উঠতে এবং ন্যায়বিচার ও শান্তির পথে যাত্রা করতে আমাদের বিলম্ব করা উচিত নয়।’ তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার জনগণের কল্যাণই সব ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকা উচিত।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে থাকা নিকোলাস মাদুরোকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

পোপ তার বক্তব্যে বলেন, ‘প্রিয় ভেনেজুয়েলার জনগণের মঙ্গলকে অবশ্যই অন্য সকল বিবেচনার উপরে প্রাধান্য দিতে হবে।’ তার এই আহ্বানকে ভেনেজুয়েলার চলমান সংকটে শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল সমাধানের পক্ষে একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী