হোম > বিশ্ব

হরমুজ প্রণালি ইরানের ‘তুরুপের তাস’

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের ক্ষমতা পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি কার্যকর ও শক্তিশালী প্রতিরোধব্যবস্থা। সুফান সেন্টারের নির্বাহী পরিচালক কলিন ক্লার্ক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

ক্লার্ক আল জাজিরাকে বলেন, ‘ইরানিরা জানে যে যুদ্ধ জয়ে এটি তাদের ‘তুরুপের তাস’। তারা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে, মাইন ও কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে প্রণালিটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে অচল করে দিতে সক্ষম।’

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধের প্রভাব সম্পর্কে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ভালোভাবেই অবগত। সম্ভবত এই নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে অসংখ্য কাগজপত্র ও প্রতিবেদন রয়েছে। যেখানে এর প্রভাব, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরিণতি এবং কীভাবে তা এড়ানো যায়, তার বিবরণ দেওয়া আছে।’

ক্লার্ক আরো বলেন, এই প্রণালি তেহরানকে এমন এক ধরনের সুবিধা দিয়েছে, যাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ঝুঁকি নেই। তিনি বলেন, ‘আপনি যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন, তাহলে আপনি সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশ করছেন। কিন্তু প্রণালিটি বন্ধ করে দেওয়া? তারা তা অনির্দিষ্টকাল ধরে করতে পারে।’

সূত্র: আল জাজিরা

আরএ

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক-ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

নেপালের বিপর্যয় ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগের সতর্কবার্তা, কমছে পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতা