হোম > বিশ্ব

নেতানিয়াহুর চক্রান্তে প্রতারিত হবে মার্কিন সেনারা: ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সেনারা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চক্রান্তে প্রতারিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

বাঘের গালিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, তেহরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সমস্ত গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের ওপর নিবিড় নজর রাখছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ভূখণ্ড রক্ষার সংকল্প পরীক্ষা করবেন না।

এর আগে বার্তা সংস্থা এপি জানায়, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজার বেশি সেনা সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুটি মেরিন ইউনিট মোতায়েন করছে দেশটি। এতে প্রায় পাঁচ হাজার মেরিন সেনা এবং কয়েক হাজার মার্কিন নৌ সেনা এই অঞ্চলে মোতায়েন থাকবে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের সেনাবাহিনী ইরানে ১৫ হাজারের বেশি বোমাবর্ষণ করেছে। এটি গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের সময়ের চেয়ে চারগুণ বেশি।

ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইরান ও লেবাননে হামলার জন্য নতুন একাধিক লক্ষ্যবস্তু অনুমোদন করেছে তেল আবিব।

সাবেক ইসরাইলি সেনাকে দিয়ে বিজ্ঞাপন, বয়কটের ডাকের মুখে ক্ষমা চাইল অ্যাডিডাস

হরমুজে নতুন নৌপথ ও উপসাগরে নিষিদ্ধ এলাকা ঘোষণা করবে ইরান

হরমুজ এড়িয়ে জ্বালানি রপ্তানির বিকল্প পথ তৈরি করছে আরব আমিরাত

রেকর্ড বৃষ্টিপাতে জাপানে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা

রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু চালু, দুশ্চিন্তায় ইউক্রেন

বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক, নারীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ ভারতীয় হাইকোর্টের

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজ থেকে ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইসরাইলের পানি শোধনাগার অচল, বাড়ছে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা