হোম > বিশ্ব

মামদানিকে নিয়ে যা বললেন লন্ডনের মেয়র

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, লন্ডনবাসীর মতোই নতুন মেয়র নির্বাচনে ভয়ের পরিবর্তে আশাকে বেছে নিয়েছে নিউইয়র্কবাসী। খবর বিবিসির।

জোহরান মামদানি মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র এবং ১৮৯২ সালের পর সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস তৈরি করেছেন।

মামদানির জয় ঐতিহাসিক হিসেবে অভিহিত করে তাকে শুভেচ্ছা জানান লন্ডনের মুসলিম মেয়র সাদিক খান।

দুই মেয়রের মধ্যে কিছু মিল রয়েছে। দুজনেই সোশ্যাল ডেমোক্র্যাট এবং লন্ডন ও নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস তৈরি করেছেন।

সাদিক বলেন, উভয় শহরেই মুসলিম মেয়র থাকাটা অসাধারণ।

তার মতে, তিনি এবং মামদানি দুজনেই জিতেছেন কারণ, তারা ভোটারদের উদ্বেগ খেলা করার পরিবর্তে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন।

লন্ডনের মেয়র আরো বলেন, তারা দু’জনে সব বিষয়ে একমত নাও হতে পারেন। তবে উভয় শহরের অনেকগুলো চ্যালেঞ্জ একই রকম।

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত