হোম > বিশ্ব

ইউক্রেনে বহুজাতিক শক্তির নেতৃত্ব দিতে প্রস্তুত ইউরোপ

ট্রাম্পের শান্তি পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইউক্রেনে বর্বর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করতে চলতি বছরের শুরু থেকে মধ্যস্থতা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের অংশ হিসেবে ইউক্রেনে একটি ‘বহুজাতিক বাহিনী’ পরিচালনা করতে প্রস্তুত ইউরোপ। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইউরোপীয় নেতারা।

বিবৃতিতে আরো বলা হয়, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আরো আটটি ইউরোপীয় দেশের নেতারা বলেছেন, আমেরিকার সহায়তায় নতুন এই জোট ইউক্রেনের সেনাদের পুনর্গঠনে সহায়তা করবে। এই বাহিনী ইউক্রেনের আকাশ সুরক্ষিত রাখার পাশাপাশি সমুদ্র পথকেও নিরাপদ রাখবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা বলেছেন, হোয়াইট হাউসের দেয়া নিরাপত্তা গ্যারান্টির একটি নতুন প্যাকেজের অংশ ছিল এই প্রস্তাব, যার মাধ্যমে মস্কো ও কিয়েভ শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তারা এটাও বলেছেন যে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোর ভবিষ্যৎ কী হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে তার ‘দীর্ঘ এবং ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অনেক আলোচনা হয়েছে তার। তিনি মনে করেন চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তারা আগের চেয়েও অনেক কাছাকাছি।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি সরাসরি কথা বলেছেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেছেন, তার সঙ্গে কথা হয়েছে। তবে এর বাইরে আর কিছু বলেননি তিনি।

ট্রাম্প মনে করেন, নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে, ইউক্রেনকে পূর্ব ডনবাস অঞ্চলের দখলে থাকা অংশগুলো মস্কোকে ছেড়ে দিতে হতে পারে। তবে জেলেনস্কি এটি আগে অস্বীকার করেছিলেন।

ইরান-যুক্তরাষ্ট্রের অব্যাহত সংঘাত বিশ্বজুড়ে ‘ভয়াবহ বিপর্যয়’ আনবে

ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে সংলাপ ও কূটনীতির আহ্বান পোপ লিওর

কুয়েতে সীমান্ত চৌকি ও তেল প্ল্যাটফর্মে ড্রোন হামলা

খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তির পরিচয় জানাল ইরানি সংবাদমাধ্যম

১৩৬ বছরের ঐতিহ্যবাহী মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত

পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

মনে হচ্ছে ভারত আমাদের দেশ, আমাদের ডিএনএ অভিন্ন

খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প ও ইউরোপের শীর্ষ নেতারা

চুক্তি মেনে চল, এটাই তোমাদের জন্য ভালো —যুক্তরাষ্ট্রকে ইরানের নসিহত