হোম > বিশ্ব

ইসরাইলের হামলায় ১০ আইআরজিসি সদস্য নিহত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলে ইসরাইলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কমপক্ষে ১০ সদস্য নিহত হয়েছেন। সংবাদ সংস্থা তাসনিম এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইয়াজদ প্রদেশে হামলায় নিহত হন তারা।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

এছাড়া, সোমবার ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা করার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী আইডিএফ। তারা বলছে, পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে তাদের হিব্রু অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইল আরও জানিয়েছে যে তাদের ড্রোন হামলায় ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

পোস্টে তারা একটি ছবি সংযুক্ত করেছে। যেখানে দেখা যাচ্ছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরে হামলা হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনীর দাবি, ‘এই হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-১৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরএ

একের পর এক ৯ নারীর লাশ, একই কায়দায় হত্যা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

ইস্তাম্বুলে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি

হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর