হোম > বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে অভ্যত্থানের চেষ্টার অভিযোগ মাদুরোর

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের

মাদক চোরাচালানের অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় অভ্যত্থানের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরআগে ট্রাম্প জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোন দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করেন মাদুরো। খবর বার্তা সংস্থা মেহেরের।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, ট্রাম্প সিআইকে গোপন অভিযানের অনুমোদন দিয়ে কারকাসে অভ্যুত্থানের চেষ্টা করছেন।

বামপন্থি এই নেতা এক ভাষণে বলেন, ‘ক্যারিবিয়ানে যুদ্ধকে না বলুন, শাসন পরিবর্তনকে না বলুন, সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থানকে না বলুন।’

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনা করতে সিআইএকে অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি দেশটিতে স্থল অভিযান চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন বলেছিল, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলদের সঙ্গে ‘সশস্ত্র সংঘাত’র মধ্যে রয়েছে এবং এই সামরিক পদক্ষেপকে মাদক প্রবাহ বন্ধ করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে ন্যায্যতা দিয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি মার্কিন প্রেসিডেন্টের এই বৈরি মনোভাব নতুন নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার সময় থেকেই একই অবস্থানে রয়েছেন তিনি।

এরইমধ্যে উভয় নেতাই সম্ভাব্য শক্তি প্রদর্শনের জন্য ক্যারিবিয়ান সাগরে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করেছেন।

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত