হোম > বিশ্ব

ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত: সেন্টকম

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত: সেন্টকমইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সেন্টকমের এক মুখপাত্র সিবিএসকে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের মোট ২৯০ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ২৫৫ জন আবার দায়িত্বে ফিরেছেন। আর ১০ জনের অবস্থা গুরুতর। তবে আহত সেনাদের বাকি ২৫ জন এখন কী অবস্থায় আছেন, তা প্রকাশ করেননি ওই মুখপাত্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ নামে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে অভিযান শুরু করে ইসরায়েল। তারা নিজেদের অভিযানের নাম দিয়েছে ‘লায়ন রোর’। সেদিনের হামলার জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান। এরপর পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

প্রায় চার সপ্তাহ ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত নিজেদের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে মার্কিন বাহিনী। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলাকালে ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর বেশ কিছু সামরিক উড়োজাহাজ ও যুদ্ধবিমান। সূত্র: বিবিসি

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা