হোম > বিশ্ব

ইউক্রেনকে ঋণ দিতে রুশ সম্পদ ব্যবহারের বিরোধী ৬৭% বেলজিয়ান

আতিকুর রহমান নগরী

ইউক্রেনকে ঋণ দেওয়ার জন্য জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পনার বিরোধিতা করছেন বেলজিয়ামের প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিক। বেলজিয়ামের প্রধান গণমাধ্যমগুলোর যৌথভাবে পরিচালিত এক নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত আরটিএল ইনফো, আইপিএসওএস ও লি সয়ের-এর যৌথ জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভারের অবস্থানকে সমর্থন করে বেলজিয়ামের ৬৭ শতাংশ নাগরিক বলেছেন, সরকার যেন জব্দ করা রুশ সম্পদ ছাড়ে সম্মতি না দেয়।

এই বিরোধিতার পেছনে বেলজিয়ামের জন্য সম্ভাব্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক ঝুঁকি নিয়ে উদ্বেগকেই প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বেলজিয়ামসহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক সদস্য দেশ আইনি জটিলতার কথা তুলেছে। কারণ, বিতর্কিত এই সম্পদের বড় অংশই ব্রাসেলসভিত্তিক ইউরোক্লিয়ারে সংরক্ষিত, যা বেলজিয়ামের রাজধানী এবং কার্যত ইইউ-এর কেন্দ্র।

জরিপে দেখা গেছে, মাত্র ২২ শতাংশ বেলজিয়ান রুশ সম্পদ ব্যবহারের পক্ষে মত দিয়েছেন, আর ১১ শতাংশ বলেছেন তারা বিষয়টি নিয়ে আগ্রহী নন।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এই পরিকল্পনাকে অবৈধ বলে আখ্যা দিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ইইউ রুশ সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ রাখার সিদ্ধান্ত নেয়। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দুই দিনের ব্রাসেলস শীর্ষ সম্মেলনে এসব অর্থ ইউক্রেনকে বরাদ্দ দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

ইরানের জন্য আলোচনার দরজা খোলা: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

তিন সন্তান হত্যার ঘটনায় মুখ খুললেন প্যাট্রিক ক্ল্যান্সি

অস্ট্রেলিয়ায় বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা, কমছে জন্মহার

চীনে সীমাবদ্ধ হয়ে পড়ছে মি টু আন্দোলন, প্রকাশ্য তৎপরতা কমছে নারীবাদীদের

মস্কোয় ড্রোন হামলার জেরে কিয়েভে তীব্র হামলার হুমকি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক জোরদার করছে কানাডা