হোম > বিশ্ব

গাজায় বন্দি বিনিময় শুরু, প্রথম ধাপে ৭ জনের মুক্তি

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

হামাস ও ইসরাইলের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। হামাস জীবিত ২০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিচ্ছে। আজ (সোমবার) এ ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরাইলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে আইসিআরসি। খবর আল জাজিরার।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল১২ জানায়, সাতজন জিম্মিকে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। সবমিলিয়ে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরাইল মুক্তি দিচ্ছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে।

ফিলিস্তিনি বন্দি ও ইসরাইলি জিম্মিদের মুক্তি উপলক্ষ্যে গাজা সীমান্তে ভিড় করেছেন স্বজনরা।

দক্ষিণ গাজার খান ইউনিসে জড়ো হচ্ছে বিশাল জনতা। শত শত মুক্ত ফিলিস্তিনি শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, মিশরে আন্তর্জাতিক সম্মেলনে আজ গাজা শান্তি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে যোগ দেয়ার আগে ইসরাইল সফর করবেন তিনি।

ট্রাম্পের মধ্যস্ততায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু স্বাক্ষর হয়। যা এখনো বজায় রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

তারপর থেকে গাজায় ইসরাইলের সামরিক হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ট্রাম্পের মধ্যস্থতায় ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরাইল এবং হামাস সম্মত হওয়ার পর গত শুক্রবার সকালে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

আরএ

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি