হোম > বিশ্ব

ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতি গাজার মতো হতো: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ক্ষেপণাস্ত্র ক্ষমতা না থাকলে ইরানের পরিণতি গাজার মতো দুর্ভোগের শিকার হতো। তিনি এটিকে ইরানের নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।

শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেলারুশে প্রবাসী ইরানিদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, "যদি আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি না থাকত, তাহলে আজ আমাদের পরিণতিও গাজার মতো হত। ইসরাইল যেভাবে অবাধে অপরাধ করে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে আমাদের প্রতিরক্ষা শক্তি বাড়ানো অত্যন্ত জরুরি।"

তিনি বলেন, “গাজায় যা ঘটছে, তা যেন ইরানে না ঘটে—এজন্যই আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এত গুরুত্বপূর্ণ। ইসমাইল হানিয়ার হত্যার মধ্য দিয়ে আমার প্রেসিডেন্ট জীবন শুরু হয়েছিল, যা এখনো সংঘাতপূর্ণ অবস্থায় চলছে। তবে আমাদের নীতিতে অটল থাকতে হবে।”

পেজেশকিয়ান আরও বলেন, “ইরান হাজার বছরের ইতিহাসের অধিকারী একটি জাতি। অনেক দেশ আজ নতুনভাবে আবির্ভূত হলেও, আমাদের আছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও বিশ্বাসের ভিত্তি। আমাদের উচিত এই ঐতিহ্য রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে তাদের শক্তি এবং মর্যাদা ফিরিয়ে দেওয়া।

ফিলিস্তিন সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “ইহুদিবাদী সত্তা এখন পর্যন্ত ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ এক জঘন্য অপরাধ, যা বিশ্বের চোখের সামনে ঘটছে।”

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে