হোম > বিশ্ব

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ অষ্টম দিনে প্রবেশ করেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ৭৮টি শহরের অন্তত ২২২টি স্থানে। নিহত বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছে আরো ৫১ জন। গ্রেপ্তার হয়েছে প্রায় ১ হাজার। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ইরানের মানবাধিকারকর্মীদের প্রতিষ্ঠিত প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, ২৬টি প্রদেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভ হয়েছে দেশটির ১৭টি বিশ্ববিদ্যালয়ে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সমাবেশ দমন করার চেষ্টা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছেন। বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। এছাড়া ৫১ জন আহত হয়েছে। হতাহতের বেশির ভাগ ঘটনাই ঘটেছে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলির আঘাতে।

নিহতদের মধ্যে ছাত্র, শ্রমিক ও সাধারণ নাগরিক রয়েছে, যাদের বয়স ১৬ থেকে ৪৫ বছর। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের মধ্যে ছাত্র, নাগরিক সমাজের সদস্য এবং ১৫ থেকে ১৭ বছর বয়সি তরুণও রয়েছে।

সবচেয়ে বেশি আটক হয়েছে ইয়াজদ, ইসফাহান, কেরমানশাহ, শিরাজ এবং বেহবাহানের মতো শহরগুলোতে। আটক অনেককে স্থানীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ক্রয়ক্ষমতা হ্রাস, বাজারের অস্থিরতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান অভাবের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়।

আরএ/এসআই

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫