হোম > বিশ্ব

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থায় তেল ও গ্যাস ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজসহ শত শত জাহাজের প্রায় ২০ হাজার নাবিক হরমুজ পারস্য উপসাগরে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ নিয়ে হরমুজ প্রণালি পার হতে পারছেন তারা।

প্রায় আট সপ্তাহ ধরে ভারতীয় ক্যাপ্টেন রাহুল ধর এবং তার নাবিকদল পারস্য উপসাগরে তাদের ট্যাংকারে আটকা পড়ে আছেন।

তিনি বলেন, নাবিকদল তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ায় তাদের মনোবল অটুট রয়েছে, কিন্তু মানসিক চাপ এখন দৃশ্যমান হতে শুরু করেছে।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ায় আশান্বিত হয়েছিলেন নাবিকরা। তবে যুদ্ধের এখনো কোনো সুস্পষ্ট অবসান ঘটেনি।

সাধারণত বিশ্বের তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যাতায়াত করে।

সামুদ্রিক তথ্য সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে, ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে প্রায় ৮০টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩০ বা তার বেশি জাহাজ যাতায়াত করত।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

বার্ড ফ্লুতে অ্যান্টার্কটিক দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না হিজবুল্লাহ

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরান চুক্তির সমালোচনাকারীরা হিংসুটে, বাজে অথবা বোকা: ট্রাম্প

আইনজীবীর সঙ্গে ইমরানের বৈঠক নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের