হোম > বিশ্ব

ইসরাইলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধে আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

আমার দেশ অনলাইন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিসার্চ, অ্যাডভোকেসি, পলিসি অ্যান্ড ক্যাম্পেইনস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিসার্চ, অ্যাডভোকেসি, পলিসি অ্যান্ড ক্যাম্পেইনস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস ইসরাইলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। তাঁর মতে, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে গাজা উপত্যকায় গণহত্যা, পশ্চিম তীরে সহিংসতা ও অবৈধ বসতি সম্প্রসারণ, বর্ণবৈষম্য ও দখলদারি নীতি, পাশাপাশি লেবাননে হামলা ও ব্যাপক বাস্তুচ্যুতি।

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক অপরাধে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

এরিকা গুয়েভারা রোসাস বিশেষভাবে ইতালি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন–ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের পক্ষে অবস্থান নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। তাঁর ভাষায়, কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা বন্ধে এখন বাস্তব ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র: আল জাজিরা

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন