হোম > বিশ্ব

আসামে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলটের মৃত্যু

আমার দেশ অনলাইন

দুজন পাইলটকে নিয়ে আসামের কার্বি আংলং এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ভারতীয় যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি জোরহাট বিমানঘাঁটি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে ওড়ে। কিছুক্ষণ পরে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিট নাগাদ শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল।

এর পরেই রাডার থেকে হারিয়ে যায় যুদ্ধবিমানটি। তল্লাশির পর গভীর রাতে ভারতীয় বিমানবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায়, সুখোইটি জোরহাট থেকে ৬০ কিলোমিটার দূরে আসামের কাৰ্বি আংলং এলাকায় ভেঙে পড়েছে।

যুদ্ধবিমানে থাকা স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা, তা এখনো স্পষ্ট করেনি ভারতীয় বিমানবাহিনী।

আগেও ২০১৭ সালে আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশের জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। যুদ্ধবিমানে থাকা এক স্কোয়াড্রন লিডার ও এক ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল।

সূত্র: বিবিসি বাংলা

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক