হোম > বিশ্ব

ভারতের জন্য ভিসা নীতি শিথিল করবে না যুক্তরাজ্য: স্টারমার

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ভারতের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে ভারত যাওয়ার আগে তিনি একথা জানান। আজ (বুধবার) সকালে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর বিবিসির।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতে এলেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরের ঘোষণা দেয়ার পর থেকেই ভারতীয়দের জন্য ভিসানীতির পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্টারমার । তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনো সম্ভাবনা নেই।

তার ভারত সফরে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে স্টারমার বলেন, ‘ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে মূলত ব্যবসা এবং বিনিয়োগ গুরুত্ব পাবে।’

ভিসা নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে ব্রিটেন প্রধানমন্ত্রী বলেন, ‘এটা পরিকল্পনার অংশ নয়। যুক্তরাজ্যের অভিবাসন নীতির কোনো পরিবর্তন হবে না।’

তবে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে যে নতুন বাণিজ্যচুক্তি সই হয়েছে, তা বাস্তবে অর্থনৈতিক লাভে কী ভাবে পরিবর্তন করা সম্ভব, তা নিয়ে আলোচনা হবে।

কয়েক বছরের আলোচনার পর গত জুলাই মাসে ভারতের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

বৃহস্পতিবার মুম্বইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন স্টারমার।

আরএ

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র