হোম > বিশ্ব

দক্ষিণ সুদানে খাদ্য সহায়তাবাহী কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৩

আতিকুর রহমান নগরী

দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সামারিটানস পার্স–এর খাদ্য সহায়তাবাহী একটি কার্গো বিমান মঙ্গলবার বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজে থাকা তিনজন ক্রু সদস্যই নিহত হয়েছেন বলে সংস্থার স্থানীয় শাখার উপপরিচালক বিক্রম রাই রয়টার্সকে নিশ্চিত করেছেন।

রাই জানান, নারি এয়ার পরিচালিত বিমানটি রাজধানী জুবা থেকে বন্যায় বাস্তুচ্যুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় ২ টন ত্রাণসামগ্রী বহন করছিল। তিনি বলেন, ‘আমাদের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তিনজন ক্রু সদস্যই মারা গেছেন।’

উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে সুদানের সীমান্তসংলগ্ন ইউনিটি অঙ্গরাজ্যের তেলসমৃদ্ধ লিয়ার কাউন্টির লিয়ার এয়ারস্ট্রিপ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

নারি এয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি, এবং বিমানের ধরন বা মডেল সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, নারি এয়ার দক্ষিণ সুদানে মালবাহী ও যাত্রীবাহী চার্টার সার্ভিসসহ বিভিন্ন ধরনের বিমান পরিবহন সেবা দিয়ে থাকে।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির