হোম > বিশ্ব

বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান

ইসমাইল বাঘাই

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এক বৈঠকে চুক্তি হবে ‘কেউই আশা করেনি’। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানান, টানা ২১ ঘণ্টার বৈঠকেও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তার এই বক্তব্যের পর ইরানি গণমাধ্যমের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলেন বাঘাই।

ইসমাইল বাঘাই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র ‘বেশ কিছু বিষয়ে একটি বোঝাপড়ায় পৌঁছেছে, তবে দু-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

তিনি বলেন, ‘৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং তা হয়েছে অবিশ্বাস ও সন্দেহের আবহে। এটা স্বাভাবিক যে, আমরা শুরু থেকেই এক বৈঠকে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই তা আশা করেনি।’

এর আগে বাঘাই বলেছিলেন, আলোচনার সাফল্য নির্ভর করছে ‘বিপক্ষ দলের আন্তরিকতা ও সদিচ্ছা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর।’

সূত্র: আরএ

হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরাইলি বাহিনী: নেতানিয়াহু

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

সহজে মিটছে না মেলোনি-ট্রাম্পের বিরোধ

আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন মার্কিন বিচারকের

ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ করলেন ট্রাম্প

ইউরোপের তাপপ্রবাহে ভয়াবহ সংকটে সুইস হিমবাহ, দ্রুত গলছে বরফ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

গাজায় ইসরাইলি নৃশংসতা, যুদ্ধবিরতির মধ্যেও নিহত ১০৩১