হোম > বিশ্ব

মাদক চোরাচালানের অভিযোগে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মাদক চোরাচালানের অভিযোগে নৌযানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার মার্কিন সামরিক বাহিনীর সাউথ কমান্ডের বিবৃতিতে এ কথা জানানো হয়। তবে কোথায় হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি। আগের হামলাগুলো হয়েছিল ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে। খবর আল জাজিরার।

বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে ঘটনাস্থলে মার্কিন কোস্টগার্ডকে তৎপর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে তাদের হামলার বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রথম অভিযানে একটি নৌকায় থাকা তিন মাদক চোরাচালানকারী নিহত হন। পরে অন্য দুই নৌকার লোকজন পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। এর পরের হামলায় সেসব নৌকাও ডুবিয়ে দেওয়া হয়। পরে জানানো হয়, দ্বিতীয় দফা হামলায় আরো দুজন নিহত হন।

সামরিক বাহিনী বলেছে, কোস্টগার্ডকে জানানো হয়েছে, যাতে তারা ‘সার্চ অ্যান্ড রেসকিউ সিস্টেম’ সক্রিয় করে। এর আগে গত সেপ্টেম্বরের একটি হামলার পর উল্টে যাওয়া নৌকায় ফের হামলা চালিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের হত্যার পর যুক্তরাষ্ট্র প্রবল সমালোচনার মুখে পড়েছিল। কিছু ডেমোক্রেটিক আইন প্রণেতা ও আইন বিশেষজ্ঞ মনে করেন, ওই হামলায় অপরাধ সংঘটিত হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও কিছু রিপাবলিকান আইন প্রণেতা বলছেন, হামলাটি আইনসংগতই ছিল।

আরএ /এসআই

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন আজিজ খান

এআই দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে যুদ্ধের সাফল্য দেখাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান