হোম > বিশ্ব

বন্দি ফিলিস্তিনি ইস্যুতে সরকারের বিরুদ্ধে রায় দিলো ইসরাইলের সুপ্রিম কোর্ট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বন্দি ফিলিস্তিনিদের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের সাক্ষাতের ওপর সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করেছে ইসরাইলের সুপ্রিম কোর্ট। বুধবার দেওয়া রায়ে বলা হয়, রেড ক্রসকে বন্দিদের সঙ্গে দেখা করতে বাধা দিয়ে সরকার ইসরাইল ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ কারণে এই নীতিটি অবশ্যই বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে আইসিআরসির দেখা করা নিষিদ্ধ করেছিল। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা করে আদালত তা বাতিল করে দিয়েছে।

বিচারপতি ড্যাফনি বারাক-এরজ তার মূল রায়ে উল্লেখ করেন, বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও ইসরাইলি সরকার এই নিষেধাজ্ঞার পক্ষে কোনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য আইনি ভিত্তি উপস্থাপন করতে পারেনি।

দ্য অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরাইল, ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরাইল, হামোকেড এবং গিশাসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই রায় দেয়।

সূত্র: আল জাজিরা

আরএ

ওমানের প্রধান তেল টার্মিনালে বিস্ফোরণ, কার্যক্রম বন্ধ

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনিদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

পুতিনকে খোলা চিঠি দিলেন জেলেনস্কি

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১২

কেন জান্তা প্রধানকে হাতকড়া পরাতে বললেন সমালোচকরা

বাংলাদেশ, নেপালে বিক্ষোভের মত দ্রুত বাড়ছে ভারতের ককরোচ পার্টি