হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চুক্তি নিশ্চিতে সবকিছু করতে প্রস্তুত পাকিস্তান

আল জাজিরাকে রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বলেছেন, আলোচনা হচ্ছে—এটিই একটি “বড় সাফল্য”। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে একটি চুক্তি নিশ্চিতে যতদিন প্রয়োজন এবং যা যা করা দরকার তার সবকিছু করতে প্রস্তুত পাকিস্তান।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিজওয়ান সাঈদ শেখ আরও জানান, ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় আনার পেছনে কোনো “জাদুর কথা” ছিল না বরং এটি ছিল একটি প্রক্রিয়া। যার জন্য সবপক্ষের অধ্যবসায়, ধৈর্য এবং নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন।

শেখ বলেন, আমি যে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছি, তার প্রত্যেকটিই গত কয়েক সপ্তাহ ধরে চলা নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার অংশ ছিল। তিনি আরও জানান, যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং আলোচনার সময় নির্ধারণে পাকিস্তানের প্রচেষ্টাকে সবপক্ষই একটি “গঠনমূলক মনোভাব” নিয়ে গ্রহণ করেছে। সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান