হোম > বিশ্ব

শত্রুর ওপর কোনো আস্থা নেই: ইরানের পার্লামেন্ট স্পিকার

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরানের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না। ইরানের কূটনীতিকেরা শত্রুর কথা ও প্রতিশ্রুতির ওপর আস্থা রাখে না বলেও জানান তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় গালিবাফ এ কথা বলেন।

তিনি বলেন, ‘কূটনৈতিক আলোচনায় যুক্ত ব্যক্তিরা শত্রুর কথা ও প্রতিশ্রুতির ওপর আস্থা রাখে না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো বাস্তব অর্জন, যা আমাদের অবশ্যই করতে হবে এবং যার বিনিময়ে আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।’

শনিবার দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আরো কঠিন’ শর্তসহ চুক্তির একটি নতুন রূপরেখা ইরানের কাছে পাঠিয়েছেন। তবে তাতে কী কী অন্তর্ভুক্ত রয়েছে, তা স্পষ্ট নয়।

সূত্র: সিএনএন

আরএ

মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় ৭ বন্দি নিহত

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

হরমুজ প্রণালি ইরানের ‘তুরুপের তাস’

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৬ জন নিহত

ভাবমূর্তি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে লবিং চুক্তি সই

পশ্চিমবঙ্গে স্কুল-মাদ্রাসায় আজ থেকেই বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

কাজিনদের মধ্যে বিয়ে ডেকে আনছে ভবিষ্যৎ ঝুঁকি

আমরাও ভারতের জমি দখল করেছি: নেপালের প্রধানমন্ত্রী

লেবাননে ইসরাইলি আগ্রাসনের নিন্দা ইউরোপীয় নেতাদের

বিক্ষোভে জড়িত থাকায় দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান