হোম > বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার প্রভাব বাজারে

আমার দেশ অনলাইন

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ও অন্যান্য জ্বালানি তেলের দাম আজ আবারো বেড়েছে। এশিয়ার শেয়ারবাজারগুলোয় লেনদেনের শুরুতেই বেশিরভাগ সূচক নিম্নমুখী ছিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধ প্রশমিত হবে কিনা এমন অনিশ্চয়তার প্রভাব পড়েছে বাজারে।

ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৮ ডলার ৭২ সেন্ট। গতকাল দাম ছিল ৯৫ ডলারের নিচে। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ১৬ সেন্টে পৌঁছেছে।

জ্বালানি তেলের দামের এ ঊর্ধ্বগতির পেছনে রয়েছে তেহরানের অবস্থান। গতকাল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১৫ দফা প্রস্তাব দিয়েছিল এবং একই সঙ্গে ট্রাম্প চলতি সপ্তাহে নিজের নির্ধারিত হামলার সময়সীমা পেছান।

আজ জাপানি শেয়ারবাজারের প্রধান সূচক নিক্কেই ২২৫ কমেছে দশমিক ৮ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। অন্যদিকে হংকংয়ের শেয়ারবাজার সূচক হ্যাং সেং ১ দশমিক ৯ শতাংশ পতন দেখেছে।

সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি বাজারে চাপ তৈরি অনিশ্চয়তা করছে। শেষ করে জ্বালানি তেল ও শেয়ারবাজারে এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে।

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও পাকিস্তানে বেড়েছে বিদেশি পর্যটক

জাতিসংঘের কাঠামো পুনর্গঠনের আহ্বান, কার্যকর ও নিরপেক্ষ করার দাবি

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

ভারত-উজবেকিস্তান দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি সই

নরওয়েতে রাজা হারাল্ডকে শেষ শ্রদ্ধা জানাতে প্রাসাদের সামনে মানুষের ঢল

অনিশ্চিত জীবনযাপনে মার্কিন সেনাদের পরিবার, মানসিক ও আর্থিক চাপ চরমে