হোম > বিশ্ব

চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় প্রাধান্য পাবে যেসব বিষয়

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো চীন সফর শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সফরের আলোচ্যসূচিতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।

যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালির বিষয়ে সোচ্চার চীন। এর আগে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের কড়া সমালোচনা করে চীন। পাশাপাশি জলপথটি বন্ধ করার ক্ষেত্রে ইরানের ভূমিকারও সমালোচনা করছে তারা।

জলপথটি পুনরায় খুলতে রাজি হলে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাবে, তেহরান তা নিশ্চিত করতে চাইবে। এছাড়া অতিরিক্ত নিষেধাজ্ঞার কোনো চাপ সৃষ্টি হলে চীন জাতিসংঘে ইরানকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে কি না, তাও নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান।

সূত্র: আলজাজিরা

আরএ

লন্ডনের ফজল মসজিদের শতবর্ষ, ১৯২৬ সালে দেওয়া হয়েছিল প্রথম আজান

ভোটের নিয়ম বদলাতে ট্রাম্পের উদ্যোগ ব্যর্থ করে দিয়েছে আদালত

‘জাকির নায়েককে ভারতের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া’

যুক্তরাষ্ট্রের সিনেটে ১০০ আসন, নির্বাচনে লড়াই ৩৫টিতে কেন

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

দিল্লিতে মসজিদ উচ্ছেদে ছিন্নভিন্ন জনপদ, অনিশ্চয়তায় ৭১৭ পরিবার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন, কীভাবে জানা যাবে

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১