হোম > বিশ্ব

ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক করলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরাইল বাহিনী দখলে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরাইল কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়।

পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র শেষ সক্রিয় জাহাজ, যা শুরুতে ৪৪টি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল।

এর আগে ইসরাইল নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে, যেগুলো গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ম্যারিনেটকেও বাধা দেওয়া হবে।

গত বুধবার থেকে ইসরাইল বাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে এবং প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে, যাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

আটককৃতদের ইসরাইল নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।

গ্লোবাল ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জেলিভেলিল ম্যান্ডেলাসহ বিখ্যাত অনেকে রয়েছেন।

সূত্র: আল-জাজিরা

ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

ইরান যুদ্ধের ধাক্কায় টালমাটাল মার্কিন অর্থনীতি

লেবাননের প্রতি ইঞ্চি জমি পুনরুদ্ধারের ঘোষণা প্রধানমন্ত্রীর

আত্মরক্ষা নয়, আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র : তেহরান

হরমুজ সংকটে সিঙ্গাপুরের অর্থনীতিতে ধসের শঙ্কা

হরমুজ বন্ধ থাকায় বিকল্প রুটে চলছে মধ্যপ্রাচ্যের বাণিজ্য

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট

২২৬ আসন পাব, বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র উদ্ধার করছে ইরান

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির