হোম > বিশ্ব

গাজায় হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরাইলি সেনা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামাসের ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন। খবর বার্তা সংস্থা মেহেরের।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়েছে। যার ফলে ইসরাইলের দুই সেনা নিহত ও আরো নয় সেনা আহত হয়েছেন।

হিব্রু ভাষায় ইসরাইলের সংবাদমাধ্যম হাদাশোত বাজমান স্টেশন জানায়, সোমবার সন্ধ্যায় গাজা শহরের আল-জালা স্ট্রিটে একটি গুরুতর হামলার ঘটনা ঘটে। পরে সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে গাজা উপত্যকা থেকে আহত সেনাদের উদ্ধার করে। সেখান থেকে তাদের সোরোকা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, সোমবার বিকেলে গাজা সিটিতে একটি সেনা শিবিরে হামাসের হামলায় পাঁচজন ইসরাইলি সেনা গুরুতর আহত এবং ছয়জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

এতে আরো বলা হয়, উত্তর গাজা থেকে দুটি রকেট নিক্ষেপের কয়েক ঘণ্টা পরে এই হামলা চালানো হয়। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে ইসরাইলি ভূখণ্ডে দ্বিতীয়বারের মতো এই ধরনের হামলা হলো।

আইডিএফ বলছে, শিবিরে থাকা সেনারা বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় করে। এক পর্যায়ে তাদের মধ্যে কমপক্ষে দুজন নিহত হয়। নিহতদের একজন ট্যাংক শেলিংয়ে এবং একজন তীব্র বন্দুকযুদ্ধে প্রাণ হারায়।

তবে হামলার পর ক্যাম্প থেকে হামাস সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। আইডিএফ জানায়, পালিয়ে যাওয়া হামাসের তিনজন বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে তারা।

আরএ

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান