হোম > বিশ্ব

ইরানের উপকূলকে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি

আমার দেশ অনলাইন

ইরানের উপকূলকে আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর উপরাজনৈতিক প্রধান মোহাম্মদ আকবরজাদেহ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যেকোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত।

মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘শত্রুর দুর্বলতার কারণে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত হয়ে আছে।’ ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

ইরানের দীর্ঘ দক্ষিণ উপকূলের দুই প্রান্তের স্থানগুলোর নাম উল্লেখ করে তিনি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে আমরা চাবাহার থেকে মাহশাহর পর্যন্ত এলাকাকে আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত করব।’

সূত্র: আলজাজিরা

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ