হোম > বিশ্ব

লিবিয়ায় সেনা মোতায়েনের সময় বাড়ানোর প্রস্তাব তুরস্কের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

লিবিয়ায় সেনা মোতায়েনের মেয়াদ আরো দুই বছরের জন্য বাড়াতে চাইছে তুরস্ক। রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ বিষয়ে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব উত্থাপণ করেছেন। খবর ডেইলি সাবাহর।

প্রস্তাবে বলা হয়েছে, ‘লিবিয়ায় নির্বাচন অনুষ্ঠান করতে না পারায় রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হয়েছে, যা মহান ত্যাগের মাধ্যমে অর্জিত শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে এবং স্থায়ী স্থিতিশীলতার পথে গুরুতর বাধা তৈরি করেছে। এই পরিস্থিতি লিবিয়াসহ বৃহত্তর অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লিবিয়ায় যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সংলাপের প্রক্রিয়া অব্যাহত রাখা এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পার্লামেন্টে পেশ করা প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে, লিবিয়ার সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা ও সামরিক সহযোগিতা স্মারকের আওতায় দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদান রাখছে তুরস্ক। এজন্য লিবিয়াকে প্রশিক্ষণ এবং পরামর্শমূলক সহায়তা প্রদান করে দেশটিতে স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখতে সক্রিয়ভাবে অবদান রাখছে আঙ্কারা।

তুরস্কের পার্লামেন্টে ২০২০ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো এক বছরের জন্য লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমতি দেয়।

তুরস্ক এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লিবিয়ায় তার প্রভাব বিস্তার করতে আগ্রহী।

আরএ

গাজা গণহত্যার জেরে ইসরাইলিদের প্রতি মার্কিনিদের সমর্থনে ধস

ভারতে ভারী বর্ষণে ১০ জনের প্রাণহানি

তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উদ্বেগে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

গাজায় বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তাকে হত্যা করল ইসরাইল

এরদোয়ানের পিস্তল নিয়ে মধুর সমস্যায় ন্যাটো নেতারা

তীব্র গরমে জার্মানিতে ৫ হাজার মানুষের মৃত্যু

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম