হোম > বিশ্ব

ইসরাইলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

আমার দেশ অনলাইন

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানো দেশগুলোর কালো তালিকায় এবার ইসরাইলকে যুক্ত করেছে জাতিসংঘ। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য ইসরাইলি কর্তৃপক্ষের পাশাপাশি দেশটির কারা বিভাগসহ বেশ কয়েকটি সংস্থাকে এই তালিকায় যুক্ত করা হয়েছে।

যেসব সংস্থাকে ইতোমধ্যে এই তালিকায় রাখা হয়েছে, তাদের মধ্যে হামাসের মতো সংগঠনও রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপের জন্য তারা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করবে।

মানবাধিকার সংস্থাগুলোর সংগৃহীত তথ্য প্রমাণ অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের দ্বারা যৌন সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ