হোম > বিশ্ব

জার্মানিকে দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড বললেন বাঘাই

আমার দেশ অনলাইন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পেতে ব্যর্থ হয়েছে জার্মানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই ব্যর্থতা গাজা ও ইরান বিষয়ে বার্লিনের নীতির কারণে সৃষ্ট ক্রমবর্ধমান বিশ্বব্যাপী ক্ষোভের প্রতিফলন। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি একথা বলেন।

তিনি এক্সে দেওয়া পোস্টে জার্মানিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড’ বলে অভিযুক্ত করেন তিনি। বাঘাই বলেন, জার্মানি ‘ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের গণহত্যাকে সমর্থন করে আসছে এবং তারা ইসরাইলের কাছে প্রাণঘাতী অস্ত্রের অন্যতম বৃহত্তম সরবরাহকারী’।

বাঘাই লেখেন, ‘যখন ইসরাইল ইরানের ওপর আগ্রাসন শুরু করে, বার্লিন তার নিন্দা জানাতে অস্বীকার করে।

তিনি বলেন, বিশ্ব বদলে যাচ্ছে। তার মতে, ‘জাতিগুলো এখন আর আন্তর্জাতিক আইন নিয়ে সরকারের বাগাড়ম্বর দিয়ে তাদের বিচার করছে না, বরং তাদের প্রকৃত আচরণ দিয়ে বিচার করছে। যারা এই পরিবর্তনকে উপেক্ষা করবে, তাদের অনিবার্যভাবে একটি বড় কূটনৈতিক মূল্য দিতে হবে’।

সূত্র: আল জাজিরা

আরএ

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

ভারত ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে এআই পরাশক্তিগুলো, বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ

বিদেশি শ্রমের ওপর নির্ভরশীল মালয়েশিয়ার শ্রমবাজার

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্যার গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করল যে দেশ

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি