হোম > বিশ্ব

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে কানাডা। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ব্যাপক পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসঙ্গে হায়াত তাহরির আল-শামকে (এইচটিএস) সন্ত্রাসী সত্তার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থিতিশীলতা বৃদ্ধি, একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়ে তোলা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বাশার আল-আসাদ ক্ষমতায় থাকাকালে ২০১২ সালে সিরিয়াকে এই তালিকায় রাখা হয়েছিল। দেশটি তখন ২০১১ সালের মার্চে শুরু হওয়া সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল, যা প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যা করে এবং যুদ্ধ-পূর্ব ২ কোটি ৩০ লাখ জনসংখ্যার অর্ধেককে বাস্তুচ্যুত করে।

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ দেশটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পুনরায় অন্তর্ভুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার সিরিয়া সফর করেছে।

আরএ

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টিকে কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত