হোম > বিশ্ব

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান গিল রেইচকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর টাইমস অব ইসরাইলের।

১৯৯০ সাল থেকে লিকুদ পার্টির সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হানেগবি। তিনি নেতানিয়াহুর গাজা সিটি আক্রমণের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন বলে জানা গেছে। পাশাপাশি গত মাসে কাতারে হামাস নেতাদের ওপর ব্যর্থ হামলারও বিরোধিতা করেছিলেন হানেগবি।

এক বিবৃতিতে হানেগবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মতবিরোধের কথা স্বীকার করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার ব্যর্থতার বিষয়টি ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই ব্যর্থতার জন্য দায় স্বীকার করেছেন হানেগবি।

২০২২ সালে জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আগে গিল রেইচ ইসরাইলের পারমাণবিক শক্তি কমিশনের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

আরএ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট