হোম > বিশ্ব

ম্যাক্রোঁ ও এরদোয়ানের ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

আমার দেশ অনলাইন

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তারা আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন।

ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আমরা প্রথমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার এবং এটি যাতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়, তা নিশ্চিত করার আহ্বান জানাই।"

ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় “আমরা সব পক্ষকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানিয়েছি এবং একটি শক্তিশালী ও স্থায়ী কূটনৈতিক সমাধান অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়েছি।”- সূত্র: বিবিসি

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল