হোম > বিশ্ব

গাজায় গণহত্যা চালিয়ে ইসরাইলের ক্ষতি ৫৭ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় দুবছর ধরে চালানো গণহত্যায় ইসরাইলের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৫৭ বিলিয়ন ডলারেরও বেশি । ব্যাংক অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আর এ তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ।

ব্যাংক অব ইসরাইলের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ১৭৭ বিলিয়ন শেকেল (প্রায় ৫৭ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে, যা দেশটির বার্ষিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় আট দশমিক ছয় শতাংশ। এ ক্ষতির বড় অংশ গাজায় সংঘটিত গণহত্যার কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিবেদনটিতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংঘাতে ইসরাইল একদিকে ইরানের ওপর বিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে নিজেরাও পাল্টা হামলার মুখোমুখি হচ্ছে।

মার্চের শুরুতে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ২০২৬ সালের সংশোধিত বাজেট অনুমোদন করে। বাজেটে যুদ্ধের অর্থায়নের জন্য অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যে আট দেশ ইরানে ইসরাইলি হামলার সমালোচনা করছে, সেসব দেশে ২০২৫ সালে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাণিজ্য কমেছে।

ব্যাংক অব ইসরাইল জানায়, ইসরাইলের সমালোচনা করে অবস্থান নেওয়া দেশগুলোতে রপ্তানির পরিমাণকে প্রভাবিত করতে পারে, যা ইতোমধ্যে লক্ষ করা গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় অভিযান শুরু করে, এতে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় এক লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছে। হামলায় গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

মার্কিন চাপেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল: কাটজ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহায়তা দেয় স্টারলিংক: নাফতালি বেনেট

ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চয়তা চায় উপসাগরীয় দেশগুলো

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ডেমোক্রেটিক পার্টির নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত মামদানি

ব্রিটেনের প্রতি পাঁচ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ