হোম > বিশ্ব

সাগরের তলদেশে মিলল লাখ লাখ ডলারের গুপ্তধন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে তিনশ’ বছরেরও বেশি সময় আগে ডুবে যাওয়া একটি স্প্যানিশ নৌবহরের ধ্বংসাবশেষ থেকে প্রায় ১০ লাখ ডলার মূল্যের গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে এক হাজারের বেশি রূপা ও সোনার মুদ্রা। খবর সিবিএস নিউজের।

ফ্লোরিডার ‘ট্রেজার কোস্ট’ থেকে একদল ডুবুরি এই গুপ্তধন উদ্ধার করে। ‘ট্রেজার কোস্ট’ হলো ফ্লোরিডার পূর্ব দিকে আটলান্টিক উপকূলের একটি অংশ যা ইন্ডিয়ান নদী, সেন্ট লুসি এবং মার্টিন কাউন্টি জুড়ে রয়েছে। ১৭১৫ সালের স্প্যানিশ ট্রেজার ফ্লিট জাহাজ ডুবিতে প্রচুর ধন-সম্পদ সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বলে এ নামকরণ করা হয়েছে।

মুদ্রাগুলো বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ১৭১৫ সালে এই মূল্যবান ধনসম্পদ একটি স্প্যানিশ জাহাজের একটি বহরে ইউরোপে পাঠানো হচ্ছিল। কিন্তু ভয়াবহ ঝড়ে ১১টি জাহাজের পুরো বহর ডুবে যায়। এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় এবং বিপুল ধনসম্পদ ছড়িয়ে পড়ে সমুদ্রের তলদেশে।

গুপ্তধন অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কুইন জুয়েলসের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। কুইন্স জুয়েলসেরপরিচালক সাল গুত্তুসো বলেন, ‘প্রতিটি মুদ্রা ইতিহাসের একটি অংশ, স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগে বসবাসকারী, কাজ করা এবং নৌযান চালানো মানুষদের সাথে একটি বাস্তব যোগসূত্র। এক হাজার মুদ্রা খুঁজে পাওয়া বিরল এবং অসাধারণ।’

আরএ

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব