হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্য থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য বিপজ্জনক স্থানে পরিণত হতে পারে এ আশঙ্কায় কর্মী সরিয়ে নেয়া হচ্ছে বলে বুধবার জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নোটিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকি দূতাবাসের অনাবশ্যক কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের সরিয়ে নেয়া হবে। তবে কোন ধরনের নিরাপত্তা হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ওয়াশিংটন।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, বাহরাইন ও কুয়েত থেকে কর্মীদের স্বেচ্ছায় সরে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে কুয়েত দূতাবাস এক বিবৃতিতে জানায়, তারা তাদের কর্মীদের অবস্থান পরিবর্তন করেনি।

কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির কার্যক্রমেও কোনো পরিবর্তন হয়নি। এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। এই সামরিক ঘাঁটির কর্মী বা পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার আদেশও দেয়া হয়নি।

অত্যাবশ্যক নয় এমন কর্মীকে সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো যখন অস্থির সময়ের মধ্যদিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য।

আরএ

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন