হোম > বিশ্ব

যে কারণে ৫০ বছর পর চাঁদে নভোচারী পাঠিয়েছে নাসা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের মাধ্যমে ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবার মানুষের চাঁদে অবতরণের পর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ পাঁচ দশক পর ফের মানুষকে চাঁদে পাঠিয়েছে নাসা।

বৃহস্পতিবার অবশেষে নাসা’র আর্টেমিস-২ মিশনের মধ্য দিয়ে চাঁদের উদ্দেশে রওনা দিলেন চার নভোচারী। এতে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী রয়েছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিটে (জিএমটি রাত ১০টা ৩৫ মিনিট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে কমলা-সাদা রঙের রকেটটি বিকট গর্জন ছেড়ে আকাশে ওড়ে।

তবে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা এবার সরাসরি চাঁদে অবতরণ করবেন না। বরং, আগামী ১০ দিনের এই অভিযানে তারা ভবিষ্যতে মানুষের চাঁদে অবতরণের পথ প্রস্তুত করবেন।

চাঁদের যে অংশ পৃথিবী থেকে দেখা যায় না, সেই অংশ থেকে ৬৪০০ মাইল দূর দিয়ে উড়বেন তারা। সেখানে তারা তিন ঘণ্টা অবস্থান করবেন এবং বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ছবি ধারণ করবেন।

এছাড়া, তারা ফিরে আসার পর তাদের শারীরিক ও মানসিক অবস্থার ওপরও নজর রাখা হবে, মানুষের শরীর ও মনের ওপর মহাকাশ ভ্রমণের প্রভাব কতটা, তা বোঝা যায় এবং ভবিষ্যতের মিশনগুলো আরো নিরাপদ করা যায়।

এই চার নভোচারী নিরাপদে ফিরে আসতে পারলে নাসার লক্ষ্য হলো ২০২৮ সালের মাঝে পরবর্তী মিশনের আয়োজন করা এবং মানুষকে ফের চাঁদের বুকে নামানো।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল