হোম > বিশ্ব

গাজায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যু, আতঙ্কে ফিলিস্তিনিরা

আলজাজিরা

গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশুরা ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তাঁবু মেরামত করছে। ৮ নভেম্বর ২০২৬। ছবি: এপি

গাজার দেইর আল-বালাহ এলাকায় বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যুর পর আতঙ্কে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। ভারি বৃষ্টিতে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে শীত ও বর্ষার মৌসুম কেবল শুরু হওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার দেইর আল-বালাহ এলাকায় একটি বালুর বাঁধ ধসে পড়ে। এর নিচে থাকা মানুষ নিজেদের রক্ষা করার কিংবা সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ পাননি। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলো এখনো অস্থায়ী ও দুর্বল তাঁবুতে বসবাস করছে। অনেক পরিবারকে এমন খোলা ও অস্থিতিশীল জায়গায় আশ্রয় নিতে হয়েছে, যেখানে ভারি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। ছেঁড়া কাপড়ের তৈরি এসব তাঁবু বৃষ্টি ঠেকাতে পারে না। শীতের সময় প্রয়োজনীয় উষ্ণতাও দিতে পারে না।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বালুর বাঁধ ধসে পাঁচজনের মৃত্যুর ঘটনা গাজার বাস্তুচ্যুত মানুষের বসবাসের ভয়াবহ পরিস্থিতিকে আবারও সামনে এনেছে। ইসরাইলি হামলায় ঘরবাড়ি হারিয়ে এসব মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। তাদের অনেকেরই নিরাপদ আশ্রয় নেই।

শীত ও বৃষ্টির মৌসুমের শুরুতেই এমন দুর্ঘটনা ঘটায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামনে বৃষ্টিপাত বাড়লে একই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। তাদের ভয়, চলমান সংকটের মধ্যে আরো প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

গাজা সিভিল ডিফেন্স এবং বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা দীর্ঘদিন ধরে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে উন্নতমানের অস্থায়ী তাঁবু ও ভ্রাম্যমাণ ঘর। বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য এসব সামগ্রী জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাতের পক্ষগুলোর মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়েও এসব সামগ্রী গাজায় প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, ত্রাণসামগ্রী প্রবেশের ওপর পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।

এর ফলে একদিকে ইসরাইলের অব্যাহত হামলার ঝুঁকিতে থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের, অন্যদিকে শীত ও বৃষ্টির মৌসুমেও পর্যাপ্ত আশ্রয় পাচ্ছেন না তারা। সব মিলিয়ে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর মানবিক সংকট আরো গভীর হচ্ছে।

এএম

নিজের উত্তরসূরি হিসেবে কাকে পছন্দ ট্রাম্পের

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলসে আইগনার

ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না: ট্রাম্প

কারাগারে মাদুরোর ধর্মচর্চা, বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাৎ

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট: ট্রাম্প

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, উৎপাদন বন্ধ

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই, বললেন রুবিও

আবার কমল জ্বালানি তেলের দাম

ইরান যুদ্ধ বন্ধে জিনপিং ও পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩০ দেশে