হোম > বিশ্ব

ভেনেজুয়েলা সীমান্তে ৯ গেরিলা যোদ্ধা নিহত

আতিকুর রহমান নগরী

ভেনেজুয়েলা সীমান্ত সংলগ্ন এলাকায় কলম্বিয়ার সেনাবাহিনীর এক অভিযানে ৯ গেরিলা যোদ্ধা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

আরাউকা প্রদেশে পরিচালিত এ অভিযান ছিল কোকেন পাচারে জড়িত সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর চলমান কঠোর অভিযানের অংশ। মাদকচক্র নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি সীমান্ত এলাকায় নজরদারি ও সামরিক কার্যক্রম আরও জোরদার করেছে।

এর আগে এই সপ্তাহেই কলম্বিয়ার সেনাবাহিনী আমাজন অঞ্চলে বিমান হামলা চালায়। ওই হামলায় ফার্কের ভিন্নমতাবলম্বী স্প্লিন্টার গ্রুপের ১৯ সদস্য নিহত হয়, যা বিদ্রোহী দমনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক সাফল্যগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির