হোম > বিশ্ব

ইসরাইলের কারাগারগুলি নীরব গণকবরে পরিণত হয়েছে: হামাস

আতিকুর রহমান নগরী

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে ইসরাইলের কারাগারগুলো ফিলিস্তিনি বন্দীদের জন্য “নীরব গণকবর”-এ পরিণত হয়েছে। সম্প্রতি হেব্রন গভর্নরেটের আল-ধাহিরিয়া শহরের ২২ বছর বয়সী বন্দী আহমেদ হাতেম মোহাম্মদ খুদাইরাত ইসরাইলি কারাগারে মৃত্যুবরণ করার পর এই অভিযোগ জানায় সংগঠনটি।

বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হামাস বিবৃতিতে জানায়, আহমেদ খুদাইরাতের মৃত্যু ইসরাইলি কারা কর্তৃপক্ষের ইচ্ছাকৃত চিকিৎসা অবহেলা ও ধীরগতির নির্যাতনের ফল। বিবৃতিতে বলা হয়েছে, খুদাইরাতকে “নিপীড়নের কোষে” অসুস্থতা ও বঞ্চনার মধ্যে রাখা হয়েছিল, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ডেকে আনে।

সংগঠনটি সতর্ক করে বলেছে, “ধীরগতির হত্যার এই নীতি ইসরাইলের কারাগারগুলোকে নীরব গণকবরে পরিণত করছে।” হামাস আরও জানিয়েছে, চলমান ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৭৮ জন ফিলিস্তিনি বন্দী কারাগারে মৃত্যুবরণ করেছেন।

হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বলেছে, ইসরাইলি কারাগারে বন্দীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরাইলি নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে।

এছাড়া হামাস ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান বলে, তারা যেন বন্দী ও তাদের পরিবারের প্রতি সমর্থন ও সংহতি জোরদার করে এবং সকল ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখে।

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র