হোম > বিশ্ব

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বিবিসি

যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতে ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পর তিনি এ কথা জানান। খবর বিবিসির।

ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে তার চমৎকার বৈঠক হয়েছে এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো গেছেন।

জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ‘সবকিছুই হচ্ছে ভূমির কারণে। পূর্ব ইউক্রেনের ভূমির ভবিষ্যৎ এখন সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়।’

যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের শিল্পাঞ্চল ডনবাসকে একটি সামরিকহীন ও মুক্ত অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হতে পারে। এর বিনিময়ে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন নিয়ন্ত্রিত ডোনেৎস্ক অঞ্চলের প্রায় ২৫ শতাংশ এলাকা থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে কিয়েভ, যদি রাশিয়াও একই পদক্ষেপ নেয়। তবে রাশিয়া পুরো ডনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় বলে ধারণা করা হচ্ছে, যা আলোচনার সবচেয়ে বড় প্রতিবন্ধক।

জেলেনস্কি জানান, সম্ভাব্য শান্তিচুক্তির পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া কোনো নিরাপত্তার নিশ্চয়তাই কার্যকর হবে না।’

তিনি আরো জানান, ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন, তবে চুক্তি কার্যকর করতে হলে তা মার্কিন কংগ্রেস ও ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদন নিতে হবে।

আরএ

ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি ইরানের, যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান

যুদ্ধ কখন শেষ হবে তা ইরানই নির্ধারণ করবে: আইআরজিসি

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

ইরানে ফের স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত আশপাশের বাড়িঘর

মধ্যপ্রাচ্যে অস্ত্র পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অনুরোধ পায়নি তাইওয়ান

ইরাকে ইরানপন্থি মিলিশিয়া ঘাঁটিতে বিমান হামলা, নিহত অন্তত ৫

ইরানের ইসফাহানে ৬০% সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম আছে: গ্রোসি

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ ঘোষণা

ইরাকের কুর্দিস্তানে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন