হোম > বিশ্ব

যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত, নিশ্চিত করলেন জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে হামলা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, লেবাননকে অন্তর্ভুক্ত করা নিয়ে কেন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিষয়টি স্পষ্ট নয়, কারণ এটি প্রস্তাবের একটি সুস্পষ্ট অংশ।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানায় হোয়াইট হাউস। বুধবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ কথা জানান।

লেভিট জানান, মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন এবং তিনি এই আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন।

সূত্র: আল জাজিরা

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল