হোম > বিশ্ব

হুরমুজ দিয়ে মার্কিন অস্ত্র পরিবহন করতে দেওয়া হবে না: ইরান

আমার দেশ অনলাইন

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ইরান কোনো দেশকে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র স্থানান্তর করতে দেবে না। বুধবার মাশহাদে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হরমুজ প্রণালির সংবেদনশীল অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কৌশলগত জলপথ বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, প্রণালিটির পশ্চিম দিক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর পূর্ব দিকটি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে।

এই সমন্বিত ও সুসংহত নিয়ন্ত্রণকে এই অঞ্চলের ওপর ইরানের নজরদারি ও আধিপত্য বৃদ্ধির একটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। আকরামিনিয়া বলেন, এ ধরনের নিয়ন্ত্রণ দেশটির জন্য এমন রাজস্ব আনবে, যা ইরানের তেল আয়ের প্রায় দ্বিগুণ।

সেনা মুখপাত্র বিদেশি শক্তিগুলোকে সতর্ক করে বলেন, ইরান কোনো দেশকে হরমুজ প্রণালি দিয়ে মার্কিন অস্ত্র পরিবহন করতে দেবে না। তিনি আরো বলেন, যদি আগে আঞ্চলিক ঘাঁটিগুলোতে এ ধরনের অস্ত্র রাখা হয়ে থাকে, সেগুলোর বেশির ভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরএ

ভারতে শপিং মলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা

তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হবে ট্রাম্পের ভাগ্যে

আলোচনা ভেঙে যায়নি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় শেষে দোহা ছাড়ল ইরানি দল

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব ঘিরে বন্দুক হামলা, নিহত ২৪

অক্টোবরজুড়ে পশ্চিম তীরে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইলিরা

আসামে মুসলিম অধ্যুষিত গ্রামে উচ্ছেদ অভিযান, ৫৫০ পরিবার গৃহহীন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেটের প্রায় সব আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং