হোম > বিশ্ব

পশ্চিমবঙ্গে স্কুল-মাদ্রাসায় আজ থেকেই বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গ্রীষ্মের ছুটির পর আজ সোমবার থেকে খুলেছে পশ্চিমবঙ্গের স্কুল ও মাদরাসা। প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে নতুন প্রার্থনা গানের নির্দেশিকা। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, আজ থেকে প্রতিদিন বিদ্যালয়ের অ্যাসেম্বলি বা প্রার্থনা পর্বে জাতীয় সংগীতের পাশাপাশি গাওয়া হবে ‘বন্দে মাতরম’ গান। স্কুলগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি, আর মাদরাসাগুলোতেও সরকারি নির্দেশ মেনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

শিক্ষা দপ্তরের নির্দেশে বলা হয়েছে, বন্দে মাতরম গানের পুরোটাই গাইতে হবে। গানটি গাইতে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড সময় লাগে। এর সঙ্গে জাতীয় সংগীত ‘জনগণমন’ যুক্ত হলে প্রার্থনাপর্বের সময় আরো কিছুটা বাড়বে। ফলে বিভিন্ন স্কুলে সকালের সমাবেশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

অনেক শিক্ষকই জানিয়েছেন, অনেক শিক্ষার্থীর পুরো গানটা মুখস্থ হয়নি। তাই তাদের সুবিধার্থে মোবাইলে গান বাজিয়ে গলা মেলানোর ব্যবস্থা করছেন শিক্ষকেরা। প্রথম কয়েক দিন গানটি বাজিয়ে অনুশীলনের সময় দেওয়া হবে। সব ছাত্র-ছাত্রীর মুখস্থ হয়ে গেলে তারপরে গান বাজানো বন্ধ করে দেওয়া হবে।

রাজ্যের সব মাদরাসায়ও ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে খুলছে মাদরাসাগুলোও। মাদরাসার প্রধান শিক্ষকদের একাংশের মতে, প্রথম দুটি পঙ্‌ক্তি গাওয়ায় কোনো অসুবিধা নেই। তবে পুরো গান গাওয়ার ক্ষেত্রে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রধান শিক্ষকেরা জানান, আপাতত সরকারি নির্দেশিকা মেনে চলবেন তারা।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরএ

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৬ জন নিহত

ভাবমূর্তি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে লবিং চুক্তি সই

শত্রুর ওপর কোনো আস্থা নেই: ইরানের পার্লামেন্ট স্পিকার

কাজিনদের মধ্যে বিয়ে ডেকে আনছে ভবিষ্যৎ ঝুঁকি

আমরাও ভারতের জমি দখল করেছি: নেপালের প্রধানমন্ত্রী

লেবাননে ইসরাইলি আগ্রাসনের নিন্দা ইউরোপীয় নেতাদের

বিক্ষোভে জড়িত থাকায় দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

লেবাননে ইসরাইলের আগ্রাসন বাড়ানোয় বিশ্বব্যাপী নিন্দার ঝড়

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

ইরানের সঙ্গে ভবিষ্যৎ চুক্তি হবে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক: ট্রাম্প